#কবিতা ক্ষমতার হাট বংশের নামে, ছেলের নামে, চলছে নামের হাট, ভাতিজি ও বাদ যায়নি রে, বাড়ছে ক্ষমতার জাঁত। বৌদির নামটা ভুলে গেলেন? এ কেমন আপনার মন! সবাইকে তো বিলিয়ে দিলেন দেশের সব প্রাঙ্গণ। লন্ডনপ্রবাসী ভাতিজির নামে করে স্বর্ণে’র স্বর্ণগ্রাম, ছেলের নামে সীমান্ত আর দিগন্তের দিলে নাম। নিজের বংশ ‘মীর’ বাঁচাতে মীরবাড়ি - ইউনিয়ন, বাকি রইলো বৌদির নামটা কাঁদছে তাহার মন! মহা প্যে লে ন-এর সূত্র ধরে দিচ্ছেন সবই লিখে, এমনে চললে দেশটা এবার উঠবে নিলামের দিকে । লক্ষ শহীদের রক্ত জল করা বাংলাদেশের এই রেখা, আপনার ঘরের দলিল নাকি? জবাব তো দিতেই হবে একা! _-_-কুয়েত থেকে - _-_- লেখক ✍️ মোহাম্মদ মিজান