অবাঞ্ছিত যোগ্যতা লেখক ✍️ মোহাম্মদ মিজান ---১৩/০৯/২০২৬ --- চোর বাটপার টোকাই চাদাঁবাজ হবে যে চেয়ারম্যান ম্যাম্বার, অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খরাও খুলবে সার্টিফিকেট চেম্বার। স্থানীয় সরকার নির্বাচনে নাই শিক্ষাগত যোগ্যতার দরকার— সমাজটা যখন উল্টো চলেছে সত্যটা তাই ঢাকা পড়ে, যোগ্য মানুষেরা হারিয়ে যাচ্ছে মতলবী চাটুকারের ভিড়ে। ডিগ্রি বেচে ভণ্ড কবি সাহিত্যিক অন্যের কলম করে চুরি, ধোঁকাবাজ মিথ্যাবাদী নেতা হয়ে বানায় টাকার ভুঁড়ি। আইন আদালত বন্দি যেখানে অন্যায় সেথা ধরে তাল, দুর্নীতিবাজ আসন চেপে বসায় আলেমকে ধমকায় মাতাল। ভোটের মাঠেই মুখে মিষ্টি কথা কাজের বেলা শুধু শূন্য, এমন ধারা চললে বলো দেশটা থাকবে কি কারো জন্য ? সত্যিই যে বোকার স্বর্গ সেথায় যেথা গুণীর নাইকো দাম, জাল সার্টিফিকেটের ভিড়ে কত যোগ্যরা হারায় তার নাম। ধারাবাহিক এই রঙিন নাটকের শেষটা হবে কবে আর, না জাগলে আজ সচেতন জনগণ , মিলবে না তো পার! স্থানীয় সরকার নির্বাচনে নাই শিক্ষাগত যোগ্যতার দরকার— চোর বাটপার টোকাই চাদাঁবাজ হবে যে চেয়ারম্যান ম্যাম্বার, অশ...
ও আমার বিদ্যুতের ভাইয়া। লেখক ✍️ মোহাম্মদ মিজান ----গান - - - আমার টাকায় আমার মিটার আমার টাকায় আমার মিটার আমার ঘরে লাগাইয়া, মাসে মাসে ভাড়া নিলা — মাসে মাসে ভাড়া নিলা, পিঠের উপর কিলাইয়া। ও আমার বিদ্যুতের ভাইয়া। লম্বা লম্বা খাম্বা তোমার আমার জায়গায় গাড়াইয়া, ভালোই ব্য'বসা কইরা গেলা — ভালোই ব্যবসা কইরা গেলা, ও আমার বিদ্যুতের ভাইয়া। মাসে মাসে ভাড়া নিলা, পিঠের উপর কিলাইয়া। আমার টাকায় আমার মিটার আমার ঘরে লাগাইয়া, মাসে মাসে ভাড়া নিলা — মাসে মাসে ভাড়া নিলা, পিঠের উপর কিলাইয়া। ও আমার বিদ্যুতের ভাইয়া। ক্ষণে আসে ক্ষণে যায়, অতিষ্ঠ লোডশেডিংয়ের জ্বালায়, তার উপর তিন-গুণ বিল, পাই না খুঁজে রিডিং মিল, তার উপর তিন-গুণ বিল, পাই না খুঁজে রিডিং মিল, প্রতি মাসে ডিমান্ড চার্জ নিচ্ছ বিলের সাথে তুলিয়া। আমার টাকায় আমার মিটার আমার ঘরে লাগাইয়া, মাসে মাসে ভাড়া নিলা — মাসে মাসে ভাড়া নিলা, পিঠের উপর কিলাইয়া। ও আমার বিদ্যুতের ভাইয়া। ফ্যান ঘুরে না— এসি চলে না ফ্রি'জে নষ্ট খাবার, বন্ধ হলো কল-কার-খানা হাজার হাজার বেকার। আবার চাইছ টাকা এই বলিয়া, ট্যান্সমিটার...