সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সময়ের উক্তি ৩ ✍️ মোহাম্মদ মিজান

 ৩ সময়ের উক্তি   ----:---- পাঁচ শো টাকায় ভোট বেছে দুই হাজার টাকা ভাড়া, তিন গুণ আদাই করে নিলো I have a plan জেড়া! ✍️ মোহাম্মদ মিজান বিএনপিকে ভাঙ্গার কারিগর এখন বিএনপির কর্ণধার! অবশ্যই রাজনীতিতে এই সব খুবই সাধারণ মামুলি ব্যাপার। লেখক 👉 মোহাম্মদ মিজান জুলাই মাস আসার  আর কয় মাস বাকি?  শুনছি দ্বিতীয় জুলাই বিপ্লব  হবে আবার নাকি! ✍️ মোহাম্মদ মিজান যখন যেমন তখন তেমন দুষ্ট লোকের সাজ, সুবিধাভোগী স্বার্থপরদের বাতাসে খুলে রাজ। ✍️ মোহাম্মদ মিজান মহিলা মাস্তান  নাম তার গছস্থান, জন্ম নিয়েছে রাজস্থান ভালো কাজে করে পস্থান। ✍️ মোহাম্মদ মিজান মানুষের মাঝে মনুষ্যত্ব আর নাই, তাই তো এমন দৃশ্য দেখতে পাই। ✍️ মোহাম্মদ মিজান ফোন দেখে দেখে খাবার খায় যারা তারা কি খাবারের স্বাদ পায়! যারা কষ্ট করে সুস্বাদু খাবার রান্না করে তাদের কষ্টটাই শুধু বৃথা যায়। ✍️ মোহাম্মদ মিজান অন্যকে ব্যঙ্গ করে কথা বলে বেজন্মা কিছু অপদার্থ, কারণ তারা বিবেক বিক্রি করে ঘরে তুলছে আপন স্বার্থ। ✍️ মোহাম্মদ মিজান  নির্বাচনের আগে যে নেতা ছিলেন জুলাই সনদের পক্ষে, নির্বাচনের পরে সেই মহান নেতা জুলাই সনদের ...
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: ২৪-এর বিপ্লব, বিএনপির ভবিষ্যৎ এবং গণআকাঙ্ক্ষার সমীকরণ চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ প্রমাণ করেছে যে, জনগণের ইচ্ছাই চূড়ান্ত শক্তি। তবে স্বৈরাচার পতনের পর দেশের অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একাংশের আচরণ ও নতুন প্রজন্মের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ​১. জুলাই বিপ্লব এবং ছাত্র-জনতার ঐতিহাসিক অবদান ​জুলাইয়ের রক্তাক্ত আন্দোলন কেবল একটি সাধারণ ছাত্র আন্দোলন ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ​মূল চালিকাশক্তি: হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, সাদিক কায়েম এবং নাহিদ ইসলামের মতো ছাত্রনেতারা জীবনের ঝুঁকি নিয়ে কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। ​রাজনৈতিক বন্দিদের মুক্তি: এই ঐতিহাসিক আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারের পতন ঘটে, দীর্ঘ কারাবাসের পর বেগম খালেদা জিয়া মুক্তি পান এবং ভারপ্রাপ্ত চ...

কবিতা - জুলাই তুমি

 কবিতা:- জুলাই তুমি  -:- জুলাই তুমি আসলেই দেখি স্বৈরাচারের জম, তোমাকে নিয়ে যতোই বলি তবুও হবে কম। জুলাই তুমি এইতো সেদিন তাড়ালে হাসিনাকে, তোমার কারণেই হারতে হল মেসির আর্জেন্টিনাকে।  জুলাই তুমি সাহস যোগাও অন্যায়েরি পিঠে, তোমার জ্বালে ভস্ম হলো অহংকারের ভিটে। ​জুলাই তুমি নতুন ভোরে মুক্ত করো পাখি, তোমায় ভেবে গর্বে আজ ভাসে সবার আঁখি। জুলাই তুমি যুগ যুগ ধরে  থেকো ন্যায়ের পাশে,  জুলাই মাসে জগৎ জুড়ে  মাজলুম যেনো হাসে। -:- লেখক ✍️ মোহাম্মদ মিজান কুয়েত থেকে ২০ /০৭ /২০২৬ #WorldCup2026 #SpainVsArgentina #বাংলাদেশ #জুলাই

কবিতা - ২ বছর জুড়ে

 বছর জুড়ে  লেখক ✍️ মোহাম্মদ মিজান  ---:--- জানুয়ারি তো বিদায় নিলো, ফেব্রুয়ারি পথ হারালো। মার্চে ভাবি কাটবে আঁধার, এপ্রিল বয়ে আনে হাহাকার। মে মাসেতে রোদের জ্বালা, জুন পরালো দুঃখের মালা। জুলাই জুড়ে রক্ত ঝরে, আগস্টে বুক হু হু করে। সেপ্টেম্বরেও শূন্য খাতা, অক্টোবরে ঝরে পাতা। নভেম্বরের হিমেল হাওয়া, ডিসেম্বরেও হলো না পাওয়া। আগামী বছর বেঁচে থাকলে, লিখবো কিছু নতুন তালে। ---:--- কুয়েত থেকে ১৬ /০৭/২০২৬ 

কবিতা :- ধার

 কবিতা 👉 ধার লেখক ✍️ মোহাম্মদ মিজান  -১৪/০৭/২০২৬ -  ধার দেনার ধার ধারিনা  বিনিময় করি হালাল, অল্প খেয়ে শোকর করে মা বাবার এ'আলাল।  নত হয়ে কতো যে মানুষ হাওলাত নেয় টাকা, বিপদ আপদ কেটে গেলে পাওয়া যায় না দেখা। ওয়াদা মতো দেয়না ফেরত  বাহানা দেখায় হাজার,  আজকে এটা কালকে ওটা  করতে পারে না বাজার।  খোদার কসম উধার দিয়ে  কত সম্পর্ক হলো নষ্ট,  পাওনা টাকা ফেরত চাওয়ায়  আত্মীয় ও হয় অসন্তুষ্ট।  পণ করেছি আমি মিজান  দেবো না ধার উধার, দান দক্ষিণার চেষ্টা করবো যা সামর্থ্য হয় আমার। আত্মীয় স্বজন যে কয়জন ধারের আশায় আছে, এই কবিতাটি পড়ার পরে ঘুরবে না পিছে পিছে।  ::::::-::::: কুয়েত থেকে 

কবিতা অবাঞ্ছিত শিক্ষামন্ত্রী

 অবাঞ্ছিত শিক্ষামন্ত্রী লেখক ✍️ মোহাম্মদ মিজান  --১৪/০৭/২০২৬ - -  শিক্ষামন্ত্রীর উচিত শিক্ষা হবে এই ভিডিওটা দেখে, আশাকরি সে স্কুলে ভর্তি হবে মহান মন্ত্রীত্ব রেখে। মিলনেরে কিলন বাকী রাখছে দেশের ছাত্র ছাত্রীরা এখন,  সেটাও হয়তো শুরু করেদিবে ধৈর্য্যের বাধ ভাঙ্গবে যখন । পানির নিচে ঘর বাড়ি সবার  পানির নিচে পরিক্ষার হল,  বিবেক হীন শিক্ষা মন্ত্রনালয় দিলো যে পরিক্ষার কল। নৌকায় বসে পরিক্ষা দিচ্ছে  দেশের অনেক জেলাতে,  প্রধানমন্ত্রী ও ব্যস্তত আছেন সেল্ফি তুলতে মেলাতে। অবাঞ্ছিত শিক্ষামন্ত্রী মিলন জি-এনজির ঘোষণা, তারা বলে অযোগ্য শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ভালবাসে না। ----:---- কুয়েত থেকে 

অবাঞ্ছিত সুশীল

 গীতি কাব্য - অবাঞ্ছিত সুশীল  ---১৩/০৭/২০২৬ - - -  মূর্খ মোল্লারা ব্যস্ত দেখি বানবাসী মানুষের সেবায়, শিক্ষিতরা মত্ত আছে হায়  দেখ ইহুদী নাচারার খেলায়। সুশীলদের কৌশল দেখে বনের পশুও যে লজ্জা পায়।। কণ্ঠ যাদের উচ্চ সদাই মানবতার বুলি আওড়ায়, বিপদকালে তাদের খুঁজে পাবে নারে আর আঙিনায়? বন্যার জল ভাসিয়ে নেয় ঘর তারা টকশো-তে জ্ঞান ছড়ায়।। মূর্খ মোল্লারা ব্যাস্ত দেখি বানবাসী মানুষের সেবায়, শিক্ষিতরা মত্ত আছে হায়  দেখ ইহুদী নাচারার খেলায়। সুশীলদের কৌশল দেখে বনের পশুও যে লজ্জা পায়।। ​দুঃখী জনের পাশে এসে দাঁড়ায় যারা বুক চিতিয়ে, তাদের পিছেই লাগে তারা মিথ্যে অপবাদ কুড়িয়ে। স্বার্থপরের ঐ মুখোশ খুলে  নিজেকে দেখেনা আয়নায়।। মূর্খ মোল্লারা ব্যস্ত দেখি বানবাসী মানুষের সেবায়, শিক্ষিতরা মত্ত আছে হায়  দেখ ইহুদী নাচারার খেলায়। সুশীলদের কৌশল দেখে বনের পশুও যে লজ্জা পায়।। ----:---- ✍️ মোহাম্মদ মিজান কুয়েত থেকে