কবিতা:- জুলাই তুমি
-:-
জুলাই তুমি আসলেই দেখি
স্বৈরাচারের জম,
তোমাকে নিয়ে যতোই বলি
তবুও হবে কম।
জুলাই তুমি এইতো সেদিন
তাড়ালে হাসিনাকে,
তোমার কারণেই হারতে হল
মেসির আর্জেন্টিনাকে।
জুলাই তুমি সাহস যোগাও
অন্যায়েরি পিঠে,
তোমার জ্বালে ভস্ম হলো
অহংকারের ভিটে।
জুলাই তুমি নতুন ভোরে
মুক্ত করো পাখি,
তোমায় ভেবে গর্বে আজ
ভাসে সবার আঁখি।
জুলাই তুমি যুগ যুগ ধরে
থেকো ন্যায়ের পাশে,
জুলাই মাসে জগৎ জুড়ে
মাজলুম যেনো হাসে।
-:-
লেখক ✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
২০ /০৭ /২০২৬
#WorldCup2026 #SpainVsArgentina
#বাংলাদেশ #জুলাই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন