কবিতা :- সময়ের দান
টাকার অহংকার একদিন ধুলোয় মিশে যায় ,
গাড়ি, বাড়ি আর গয়নার চকমকে আলো
স্মৃতির পাতায় মলিন হয়ে যায় একসময়।
মানুষ ভুলে যায় কত পেয়েছিল,
মানুষ ভুলে যায় বৈভবের হিসেব।
কিন্তু সময়? সময় সে তো এক জাদুকর।
যে নরম চারাগাছটি আজ অবহেলায় দাঁড়িয়ে,
সময় তাকেই একদিন রূপ দেয় মহীরুহে—সাক্ষী রেখে যায় এক বিশাল অশ্বত্থের।
হৃদয় উজার করে কাউকে ধনদৌলত নয়,
যদি একমুহূর্ত আন্তরিক ভালোবাসা মেশানো সময় দাও—
তবে সেই মুহূর্তটাই অমর হয়ে রয়।
কোনো সিন্দুক বা লকার নয়,
সেটা জমা থাকে মানুষের মনের সবচেয়ে নিরাপদ কোণে।
টাকা দিয়ে হয়তো দুনিয়া কেনা যায়,
কিন্তু এক টুকরো খাঁটি সময় দিয়ে
যে চিরদিনের মতো একটা মানুষের মন জয় করা যায় আমরা কজনেই তা জানি!
তাইতো পবিত্র কুরআনের সূরা আল আসরে মহান আল্লাহ পাক সময়ের কসম করেছিলেন।
-:-
লেখক ✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
২৪ /৬/২০২৬
সময় সকাল 9:59
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন