#কবিতা ক্ষমতার হাট
বংশের নামে, ছেলের নামে,
চলছে নামের হাট,
ভাতিজি ও বাদ যায়নি রে,
বাড়ছে ক্ষমতার জাঁত।
বৌদির নামটা ভুলে গেলেন?
এ কেমন আপনার মন!
সবাইকে তো বিলিয়ে দিলেন
দেশের সব প্রাঙ্গণ।
লন্ডনপ্রবাসী ভাতিজির নামে
করে স্বর্ণে’র স্বর্ণগ্রাম,
ছেলের নামে সীমান্ত আর
দিগন্তের দিলে নাম।
নিজের বংশ ‘মীর’ বাঁচাতে
মীরবাড়ি - ইউনিয়ন,
বাকি রইলো বৌদির নামটা
কাঁদছে তাহার মন!
মহা প্যে লে ন-এর সূত্র ধরে
দিচ্ছেন সবই লিখে,
এমনে চললে দেশটা এবার
উঠবে নিলামের দিকে ।
লক্ষ শহীদের রক্ত জল করা
বাংলাদেশের এই রেখা,
আপনার ঘরের দলিল নাকি?
জবাব তো দিতেই হবে একা!
_-_-কুয়েত থেকে - _-_-
লেখক ✍️ মোহাম্মদ মিজান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন