------সুন্দর আগামী
------মোহাম্মদ মিজান
- - - - - - - - - - - -
আমি তোমাদের জন্য - রেখে যেতে চাই
এক স্বপ্নীল পৃথিবী,
ক্ষুধা দারিদ্র মুক্ত - দূর করে বেকারত্ব
দিয়ে যেতে চাই সুন্দর - এক আগামী । ।
থাকবেনা ধনী গরীবের - কোনো ভেদাভেদ,
থাকবে অফুরন্ত মানবিকতা - আর আবেগ । ।
ভালোবাসা দিয়ে - ভরে দিবো এই ধরণী ।
আমি তোমাদের জন্য - রেখে যেতে চাই
এক স্বপ্নীল পৃথিবী ।
ক্ষুধা দারিদ্র মুক্ত - দূর করে বেকারত্ব
দিয়ে যেতে চাই সুন্দর - এক আগামী ।
বাস্তহারা গাছ তলাতে - তুমি আমি সোনার খাটে,
বস্তির শিশু দিন মজুর ।
মানব অধিকারের নাম দিয়ে - - - সেমিনার
কম্পোজিয়াম করে - এ গিয়েছ আর কত দূর ? । ।
এখনও রাস্তায় দেখি - দু মুঠো ভাতের লাগি
ছেড়া কাপড়ে কত ভিখারি । ।
ক্ষুধা দারিদ্র মুক্ত - দূর করে বেকারত্ব,
দিয়ে যেতে চাই সুন্দর - এক আগামী ।
আমি তোমাদের জন্য - রেখে যেতে চাই
এক স্বপ্নীল পৃথিবী । ।
তুমি জন্মেছ এইদেশে - আমি আসিনি বন্যায় ভেসে
সুতারাং তোমার আমার - অধিকার সমান সমান ।
আমি ও চাই তোমার মতো - --অন্য বস্ত্র
শিক্ষা বাসস্থান । ।
অন্তরে নিয়ে ক্ষত - বাঁচবো আর কত?
আমি মানুষ নামের - এক আজব প্রাণী । ।
ক্ষুধা দারিদ্র মুক্ত - দূর করে বেকারত্ব,
দিয়ে যেতে চাই সুন্দর - এক আগামী ।
আমি তোমাদের জন্য - রেখে যেতে চাই
এক স্বপ্নীল পৃথিবী ।।
রচনাকাল : ১৯ জানুয়ারি ২০১৭ ইং
তৃণমূলের এই দূর্দশা লেখক ✍️ মোহাম্মদ মিজান -----:----- দিনের বেলায় জিয়ার সৈনিক রাতের বেলায় গরু চোর, দলের পদ-পদবীতেও আছে এই সমস্ত গাঁজাখোর। সেল্ফি তুলে নেতার সাথে দেখায় জনে জনে, গাও গ্রামের সাধারণ মানুষ তাকেও নেতা মানে। আসলে এরা সুবিধাভোগী ক্ষমতা লোভী চরম, আদপ লেহাজ মোটেও নাই নাই লজ্জা শরম । এরাই সমাজের বিষফোঁড়া দল ও জাতির কলঙ্ক, তবুও কেনো এরা দলে আছে বুঝলাম না এই অংক! দলীয় হাইকমান্ড কি দেখে না তৃণমূলের এই দূর্দশা, দিনে দিনে বিএনপির উপর থেকে উঠে যাচ্ছে ভরসা। -----:---- কুয়েত থেকে ০৭ /১০ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন