কাকা প্ল্যান ফাঁস
লেখক ✍️ মোহাম্মদ মিজান
০২/০৮/২০২৬
চাঁদার তরে জীবন ঝরে,
তাও আবার দশ টাকা!
হুনছনি বা দেখছনি বা
আমার ক্ষমতার কাকা?
ক্ষমতার গরম দেখাও
পকেট খালি গরিবের,
ন্যায়বিচার উধাও করে
চাটছো জুতা মনিবের।
রিকশাওয়ালা ঘাম ঝরায়ে
কষ্টে কামায় দু-পয়সা,
চাঁদার দাবি না মিটালেই
থাপ্পড় মারো হাত কইষা।
সবার জন্য সমান আইন
বইয়ের পাতায় লেখা,
আসল রাতে পাহারাদারই
দেয় ডাকাত হইয়া দেখা!
ক্ষমতার কাকা ঘুমায় সুখে
মুখটি তাহার বন্ধ,
এসব নিয়ে কথা বললেই
চোখ করে দেয় অন্ধ।
দেশ-জনগণ বুঝে গেছে
কাকার প্ল্যান কিতা,
তাই তো কাকার মিঠা কথা
লাগছে ভীষণ তিতা।
সময় থাকতে কুত্তা সামলাও
শুনো প্রাণের কাকা,
জনগণ মাঠে নামলে কিন্তু
খুলবে ক্ষমতার চাকা।
-কুয়েত থেকে-
মোহাম্মদ মিজান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন