-----সুসাইড নোট ----
- - - - মোহাম্মদ মিজান - - -
----সু--সা--ই--ড--নোট----
মাঝে মাঝে ইচ্ছে করে আমার-
সাগরের বুকে ঝাপিয়ে পড়ি,
মাঝে মাঝে মন চায়
সর্বোচ্চ ছুড়া থেকে লাফিয়ে পড়ি।
মাঝে মাঝে ইচ্ছে করে পেট ভরে
বিষ খেয়ে শিখি,
মাঝে মাঝে মন চায়
নিজের শরীরে আগুন লাগিয়ে দেখি।
দগ্ধ মনের গন্ধ তোমরা পাওনা তাই ,
আজ শরীরটাই পোড়াতে চাই ।
কষ্ট গুলো লুকিয়ে রাখি বলে-
কষ্ট দিলে সবাই ,
আমিও তোমাদের কে সুখি করতে
রক্ত অশ্রু ঝরাতে চাই ।
অবহেলা থেকে যে গাছের জন্ম হয়-
সে গাছ কি ফল দিবে পৃথিবীকে?
অশান্তির আগুন জ্বালিয়ে বিশ্বময়-তাতে সুখ খুঁজে পাবে কে?
মাঝে মাঝে মনে হয় বিশ্বাসটাকে গুলিয়ে খাই পানিতে ,
মাঝে মাঝে মন চায় বেইমান বন্ধুকে পিষে ফেলি মাটিতে।
মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে-
ভাই না থাকলেই ভালো হত,
মাঝে মাঝে মন চায় -
হৃদয়টা তুলে দেই তার হাতে -
যে হৃদয়ে শুধুই তার দেয়া ক্ষত।
মাঝে মাঝে ইচ্ছে করে অভিমান করি-প্রিয় বন্ধুটির উপর,
কিন্তু তাও পারিনা আমি-
মনুষ্যত্ব টেনে ধরে বুকের পাঁজর।
মাঝে মাঝে মনে হয় একটা জিনিস- বেশ পারবো করতে-
নিজেকে লুকিয়ে নিতে গাঢ় অন্ধকারে,
কিংবা হারিয়ে যেতে
অজানা কোনো গহ্বরে।
আজ থেকে সেই চেষ্টাই করে যাব
প্রিয় বন্ধু,
নিয়ে বুক ভরা বেদনা বিধুর ব্যথার সিন্ধু।
ভালো থেকো পৃথিবী-
ভালো থেকো জগৎ প্রাণী সকলে,
আমিই না হয় হারিয়ে গেলাম
তোমাদের মাঝ থেকে অকালে।
মুছে দিয়ে নাম পরিচয়
হবো ধ্রুব তারা,
তখন আমায় করবে কি মনে?
ধরনী তলের বন্ধুরা?
মাঝে মাঝে মনে হয়
কেউ কি খুলে দেখবে
আমার এই সুসাইড নোট?
নাকি সাগরের বুকে
ভাসমান কাগজ ভেবে ডুবিয়ে দিবে
কোনো এক হিংস্র বোট?
রচনাকাল : ১১ ফেব্রুয়ারি ২০১৮ ইং
তৃণমূলের এই দূর্দশা লেখক ✍️ মোহাম্মদ মিজান -----:----- দিনের বেলায় জিয়ার সৈনিক রাতের বেলায় গরু চোর, দলের পদ-পদবীতেও আছে এই সমস্ত গাঁজাখোর। সেল্ফি তুলে নেতার সাথে দেখায় জনে জনে, গাও গ্রামের সাধারণ মানুষ তাকেও নেতা মানে। আসলে এরা সুবিধাভোগী ক্ষমতা লোভী চরম, আদপ লেহাজ মোটেও নাই নাই লজ্জা শরম । এরাই সমাজের বিষফোঁড়া দল ও জাতির কলঙ্ক, তবুও কেনো এরা দলে আছে বুঝলাম না এই অংক! দলীয় হাইকমান্ড কি দেখে না তৃণমূলের এই দূর্দশা, দিনে দিনে বিএনপির উপর থেকে উঠে যাচ্ছে ভরসা। -----:---- কুয়েত থেকে ০৭ /১০ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন