অবাঞ্ছিত যোগ্যতা লেখক ✍️ মোহাম্মদ মিজান ---১৩/০৯/২০২৬ --- চোর বাটপার টোকাই চাদাঁবাজ হবে যে চেয়ারম্যান ম্যাম্বার, অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খরাও খুলবে সার্টিফিকেট চেম্বার। স্থানীয় সরকার নির্বাচনে নাই শিক্ষাগত যোগ্যতার দরকার— সমাজটা যখন উল্টো চলেছে সত্যটা তাই ঢাকা পড়ে, যোগ্য মানুষেরা হারিয়ে যাচ্ছে মতলবী চাটুকারের ভিড়ে। ডিগ্রি বেচে ভণ্ড কবি সাহিত্যিক অন্যের কলম করে চুরি, ধোঁকাবাজ মিথ্যাবাদী নেতা হয়ে বানায় টাকার ভুঁড়ি। আইন আদালত বন্দি যেখানে অন্যায় সেথা ধরে তাল, দুর্নীতিবাজ আসন চেপে বসায় আলেমকে ধমকায় মাতাল। ভোটের মাঠেই মুখে মিষ্টি কথা কাজের বেলা শুধু শূন্য, এমন ধারা চললে বলো দেশটা থাকবে কি কারো জন্য ? সত্যিই যে বোকার স্বর্গ সেথায় যেথা গুণীর নাইকো দাম, জাল সার্টিফিকেটের ভিড়ে কত যোগ্যরা হারায় তার নাম। ধারাবাহিক এই রঙিন নাটকের শেষটা হবে কবে আর, না জাগলে আজ সচেতন জনগণ , মিলবে না তো পার! স্থানীয় সরকার নির্বাচনে নাই শিক্ষাগত যোগ্যতার দরকার— চোর বাটপার টোকাই চাদাঁবাজ হবে যে চেয়ারম্যান ম্যাম্বার, অশ...