ও আমার বিদ্যুতের ভাইয়া।
লেখক ✍️ মোহাম্মদ মিজান
----গান - - -
আমার টাকায় আমার মিটার
আমার টাকায় আমার মিটার
আমার ঘরে লাগাইয়া,
মাসে মাসে ভাড়া নিলা —
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
ও আমার বিদ্যুতের ভাইয়া।
লম্বা লম্বা খাম্বা তোমার
আমার জায়গায় গাড়াইয়া,
ভালোই ব্য'বসা কইরা গেলা —
ভালোই ব্যবসা কইরা গেলা,
ও আমার বিদ্যুতের ভাইয়া।
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
আমার টাকায় আমার মিটার
আমার ঘরে লাগাইয়া,
মাসে মাসে ভাড়া নিলা —
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
ও আমার বিদ্যুতের ভাইয়া।
ক্ষণে আসে ক্ষণে যায়,
অতিষ্ঠ লোডশেডিংয়ের জ্বালায়,
তার উপর তিন-গুণ বিল,
পাই না খুঁজে রিডিং মিল,
তার উপর তিন-গুণ বিল,
পাই না খুঁজে রিডিং মিল,
প্রতি মাসে ডিমান্ড চার্জ
নিচ্ছ বিলের সাথে তুলিয়া।
আমার টাকায় আমার মিটার
আমার ঘরে লাগাইয়া,
মাসে মাসে ভাড়া নিলা —
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
ও আমার বিদ্যুতের ভাইয়া।
ফ্যান ঘুরে না— এসি চলে না
ফ্রি'জে নষ্ট খাবার,
বন্ধ হলো কল-কার-খানা
হাজার হাজার বেকার।
আবার চাইছ টাকা এই বলিয়া,
ট্যান্সমিটার গেছে চুরি হইয়া,
আবার চাইছ টাকা এই বলিয়া,
ট্যান্সমিটার গেছে চুরি হইয়া,
ও আমার বিদ্যুতের ভাইয়া।
আমার টাকায় আমার মিটার
আমার ঘরে লাগাইয়া,
মাসে মাসে ভাড়া নিলা —
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
ও আমার বিদ্যুতের ভাইয়া।
আমার টাকায় আমার মিটার
আমার ঘরে লাগাইয়া,
মাসে মাসে ভাড়া নিলা —
মাসে মাসে ভাড়া নিলা,
পিঠের উপর কিলাইয়া।
ও আমার বিদ্যুতের ভাইয়া।
___কুয়েত থেকে ____
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন