একটি ফানি জোকস
--মোহাম্মদ মিজান -
ছেলে নতুন ক্লাসে উঠেছে,
তাই বাবা নতুন বইয়ের গাইড বই কিনে দিতে বাজারে একটি বইয়ের দোকানে গেলেন ছেলেকে সাথে নিয়ে ।
লিষ্ট দেখে দোকানদার বলল সবগুলো বই নিলে চার হাজার টাকা আসবে ।
বাবা একটু আচার্য্য হয়ে বললেন - চার হাজার টাকা ? ?
ছেলে বাপকে ইশারা করে বলে মাথা নিচু করতে,
সে কানে কানে কিছু বলবে।
বাবা মাথা ঝুঁকিয়ে ছেলের মুখের কাছে কান লাগালে ছেলের ফিস ফিস করে বলে,
আব্বু সব বই নেয়ার দরকার নেই পরিক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র ফাঁস হবে তখন পাঁচ'শ টাকা খরচ করলেই আমি নিশ্চিত পাশ করবো ।
তোমার বাকি সাড়ে তিন হাজার টাকা বেঁচে যাবে।
ছেলের কথা শুনে বাপ আরো অবাক হয়ে বলে-
তুমি নিশ্চিত কিভাবে হলে যে প্রশ্নপত্র ফাঁস হবেই?
ছেলে হাসতে হাসতে বলে -
আরে বাবা আমগো নাহিদ স্যার যতদিন শিক্ষা মন্ত্রী হিসাবে আছে !
আমি নিশ্চিত প্রশ্নপত্র ফাঁস হবেই -
তুমি কোনো চিন্তা করিওনা ।
পাঁচ'শ টাকায় নিশ্চিত পাশ -হা হা হা।
রচনাকাল : ৬ মার্চ ২০১৮ ইং
( লেখক কতৃক সংরক্ষিত )
তৃণমূলের এই দূর্দশা লেখক ✍️ মোহাম্মদ মিজান -----:----- দিনের বেলায় জিয়ার সৈনিক রাতের বেলায় গরু চোর, দলের পদ-পদবীতেও আছে এই সমস্ত গাঁজাখোর। সেল্ফি তুলে নেতার সাথে দেখায় জনে জনে, গাও গ্রামের সাধারণ মানুষ তাকেও নেতা মানে। আসলে এরা সুবিধাভোগী ক্ষমতা লোভী চরম, আদপ লেহাজ মোটেও নাই নাই লজ্জা শরম । এরাই সমাজের বিষফোঁড়া দল ও জাতির কলঙ্ক, তবুও কেনো এরা দলে আছে বুঝলাম না এই অংক! দলীয় হাইকমান্ড কি দেখে না তৃণমূলের এই দূর্দশা, দিনে দিনে বিএনপির উপর থেকে উঠে যাচ্ছে ভরসা। -----:---- কুয়েত থেকে ০৭ /১০ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন