সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কবিতা :পুরুষের মন খারাপ হয় না

 পুরুষের মন খারাপ হয় না 

✍️ মোহাম্মদ মিজান 

:-

পুরুষ মানুষের মন খারাপ হয় না, 

মন খারাপ হয় শুধু নারীদের!

পুরুষ মানুষ- মানুষ নাকি যে 

মন খারাপ হবে তাদের!


মন খারাপ হয় নারীর 

যদি দামী শাড়ি থাকে 

পাশের বাড়ির ভাবির, 

মন খারাপ হয় নারীর 

যদি সে একবার দেখে 

দামী সোফা,দামী টিভি 

আছে কোন মামী চাচীর। 


কেউ থামাতে পারে না কান্না তার! 

যদি দেখে সে পাশের বাসায় 

আছে দামী কোন ফার্নিসার, 

যে করেই হোক না কেন 

কিনতে হবে তার। 



শুধু মাত্র এই নারীরাই পারে 

সকল সম্পর্ক চিন্ন করতে

যদি যেতে না পারে পার্লারে, 

অধিকাংশ নারীরাই পারে 

স্বামীর সাথে ঝগড়া করতে 

যদি সে খেতে না পারে বাইরে। 


আহ্ পুরুষ বেচারা যন্ত্রণায় দিশেহারা 

ভুলে যায় দেখতে চেহারা আয়নায়, 

পুরুষ যদিও হয় সে আলাবোলা 

তবুও দুই কান ঝালাপালা 

হাজারো বায়নায়। 


যেতে হবে নানার বাড়ি 

কিনে আনো নতুন শাড়ি

তাও আবার তাড়াতাড়ি 

তা না হলে ভাঙ্গব হাঁড়ি 

আরো কতো বাড়াবাড়ি 

গলায় দিবে ফাঁসির দড়ি 

কথায় কথায় ছাড়াছাড়ি। 


এতো কিছুর পরেও পুরুষের 

মন খারাপ হয় খারাপ হয় না 

মন খারাপ হয় শুধু নারীদের, 

পুরুষ মানুষ - মানুষ নাকি যে

মন খারাপ হবে তাদের! 

------:-----

কুয়েত থেকে 

২১/১১/২০২৪

মন্তব্যসমূহ