গীতি কাব্য - অবাঞ্ছিত সুশীল
---১৩/০৭/২০২৬ - - -
মূর্খ মোল্লারা ব্যস্ত দেখি
বানবাসী মানুষের সেবায়,
শিক্ষিতরা মত্ত আছে হায়
দেখ ইহুদী নাচারার খেলায়।
সুশীলদের কৌশল দেখে
বনের পশুও যে লজ্জা পায়।।
কণ্ঠ যাদের উচ্চ সদাই
মানবতার বুলি আওড়ায়,
বিপদকালে তাদের খুঁজে
পাবে নারে আর আঙিনায়?
বন্যার জল ভাসিয়ে নেয় ঘর
তারা টকশো-তে জ্ঞান ছড়ায়।।
মূর্খ মোল্লারা ব্যাস্ত দেখি
বানবাসী মানুষের সেবায়,
শিক্ষিতরা মত্ত আছে হায়
দেখ ইহুদী নাচারার খেলায়।
সুশীলদের কৌশল দেখে
বনের পশুও যে লজ্জা পায়।।
দুঃখী জনের পাশে এসে
দাঁড়ায় যারা বুক চিতিয়ে,
তাদের পিছেই লাগে তারা
মিথ্যে অপবাদ কুড়িয়ে।
স্বার্থপরের ঐ মুখোশ খুলে
নিজেকে দেখেনা আয়নায়।।
মূর্খ মোল্লারা ব্যস্ত দেখি
বানবাসী মানুষের সেবায়,
শিক্ষিতরা মত্ত আছে হায়
দেখ ইহুদী নাচারার খেলায়।
সুশীলদের কৌশল দেখে
বনের পশুও যে লজ্জা পায়।।
----:----
✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন