কবিতা 👉 ধার
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-১৪/০৭/২০২৬ -
ধার দেনার ধার ধারিনা
বিনিময় করি হালাল,
অল্প খেয়ে শোকর করে
মা বাবার এ'আলাল।
নত হয়ে কতো যে মানুষ
হাওলাত নেয় টাকা,
বিপদ আপদ কেটে গেলে
পাওয়া যায় না দেখা।
ওয়াদা মতো দেয়না ফেরত
বাহানা দেখায় হাজার,
আজকে এটা কালকে ওটা
করতে পারে না বাজার।
খোদার কসম উধার দিয়ে
কত সম্পর্ক হলো নষ্ট,
পাওনা টাকা ফেরত চাওয়ায়
আত্মীয় ও হয় অসন্তুষ্ট।
পণ করেছি আমি মিজান
দেবো না ধার উধার,
দান দক্ষিণার চেষ্টা করবো
যা সামর্থ্য হয় আমার।
আত্মীয় স্বজন যে কয়জন
ধারের আশায় আছে,
এই কবিতাটি পড়ার পরে
ঘুরবে না পিছে পিছে।
::::::-:::::
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন