সন্ত্রাসী দেল্লা কল্লা নিবে
লেখক: ✍️ মোহাম্মদ মিজান
-----:----
সন্ত্রাসী দেল্লায় আমার কল্লা নিবে
টোকাই নেতায় দিবে ঝুলাই,
এই ভয়েই আমি মোহাম্মদ মিজান
আছি প্রবাসে এখন লুকাই।
দেল্লার পোলা গাঁজা ব্যবসায়ী
আরো করে চুরিচামারি,
দেল্লায় করে শালিস বাণিজ্য
দেখায় ক্ষমতার বাহাদুরি।
দেল্লার পোলা মাদক মামলায়
সীতাকুণ্ডে ছিল আটক,
মামলা আছে সোনাগাজী থানায়
তবুও যে নড়েনি টনক।
অটোরিকশার ব্যাটারি চোর
হয়েছিল তার প্রমাণ,
সে সব কথা প্রকাশ্যে আসায়
নিতে চায় মোর প্রাণ।
প্রতারক দেল্লা নিতে চায় কল্লা
সত্য বলেছি আমি তাই,
পেশাহীন নেশাখোর এ দেল্লার
চাঁদাবাজির কথা ভুলি নাই।
সন্ত্রাসী দেল্লায় আমার কল্লা নিবে
টোকাই নেতায় দিবে ঝুলাই,
এই ভয়েই আমি মোহাম্মদ মিজান
আছি প্রবাসে এখন লুকাই।
সত্য বলায় স্বৈরাচারের আমলে
হারিয়েছি বাড়ি ঘর সম্পদ,
এক যুগ ধরে দেশান্তরী হয়ে আছি
হত্যার হুমকির মতো বিপদ।
জুলাই বিপ্লবের পরেও সত্য বলে
আছি জীবন হারানোর শঙ্কায়,
এ কেমন দেশে জন্ম হলো আমার
এ প্রশ্নটি বাজে মনের ঢংকায়?
পাড়ার বখাটে নেতা হয়ে হাঁটে,
যা খুশি তাই করে মাঠে ঘাটে।
ভয়ে থাকে সাধারণ জনগণ,
রাজনীতির নোংরা খেলায়
আর কত যাবে জীবন?
কেন স্বাধীন এই বাংলাদেশে—
ডোবা নালায় এত লাশ ভাসে?
খুন ধর্ষণ গুমের খবর পাই,
ঘুষ দুর্নীতি টেন্ডারে কারসাজি
চলছে চুরি ছিনতাই চাঁদাবাজি
জবাব চাই সরকার মশাই।
সন্ত্রাসী দেল্লায় আমার কল্লা নিবে
টোকাই নেতায় দিবে ঝুলাই,
এই ভয়েই আমি মোহাম্মদ মিজান
আছি প্রবাসে এখন লুকাই।
কেন স্বাধীন দেশে জন্ম নিয়েও
সত্য বলার স্বাধীনতা নাই?
কেন স্বাধীন দেশে জন্ম নিয়েও
সত্য বলার স্বাধীনতা নাই?
কুয়েত থেকে
২৭ /০৮/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন