সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যেতে হবে এটাই সত্য

 যেতে হবে এটাই সত্য  লেখক :- মোহাম্মদ মিজান  --০১/০৭/২০২৪-- আজকে কবি আসাদ বিন হাফিজ গেছেন  কালকে হয়তো আমি, কার যে কখন ডাক আসবে  জানে শুধু অন্তরজামী। যেতেই হবে এটাই চির সত্য  অস্বীকারের সাধ্য নাই, এই দুনিয়াটা দুদিনের জন্য নয়তো কেহ চিরস্থায়ী।  স্বপ্ন সাধের ঐ স্বর্ণকমলের হারাবো যে মালিকানা, চেনা'পথ গুলো অচেনা হবে  থাকবে না আনাগোনা। শূণ্য হাতে ফিরে যাব আমি ছিড়ে যে মায়ার বন্ধন, প্রিয় মুখ গুলো মলিন হবে  অনেকে করবে কন্ধন। ধর্ম মতে করা কর্ম গুলোই  সঙ্গী হবে যে সেদিন,  আমার মতে চলবে না কিছু  হবো যে পরের অধিন।   তাই যাবার জন্য তৈরি থাকা বড্ড বেশি প্রয়োজন, বন্ধ করে এই রঙের মেলার  রঙিন সব আয়োজন।  ---------:---------- কুয়েত থেকে  সময় - সকাল  4:30 am

সৎ ও যোগ্য লোকের শাসন তারাই চায় না যাদের মনে আছে ভয়, চৌকিদার থেকে অফিসার অনেকেই ফেঁসে যাবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ✍️মোহাম্মদ মিজান

বলতে পারো এবারের কোরবানীতে কে বড় কোরবানী দাতা? লক্ষ টাকার গরু কোরবানীওয়ালা নাকি ফিলিস্তিনের জনতা। ✍️মোহাম্মদ মিজান

আমরা মানুষেরা

 আমরা মানুষেরা  ---:--- আমরা মানুষেরা অনেক সময় খালি চোখে যা দেখি তাই বিশ্বাস করি, কিন্তু তার অন্তরালে হয় তো অন্য কিছু লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না। আবার আমরা মানুষেরাই স্রষ্টাকে ভুলে গিয়ে নিজেদের সৃষ্টি অথবা আমাদের মতো আরেকটা মানুষের কাছে অনেক কিছু আশা করি, ভরসা করি অনেক কিছু চাই যা এক মাত্র স্রষ্টার কাছেই চাওয়াটাই উচিত ছিল।  আমরা মানুষেরা অনেক সময় আরেকটা মানুষকে অপমানিত অপদস্থ করি যদিও আমরা চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারতাম। অনেক সময় তো তার অপরাধ সম্পর্কে না জেনেই তাকে আঘাত করি। মোদ্দা কথা হচ্ছে একমাত্র প্রাণী আমরা মানুষেরাই আমাদের সীমানা ভুলে যাই, একটা কুকুর কখনো তার সীমানা ভুলে না। একমাত্র আমরা মানুষেরাই অন্য আরেকটা মানুষের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজি, ভালোবাসার নামে চলনা করি। আমরাই মানুষ হয়ে মানুষকে ঠকাই, মানুষের বিশ্বাস নিয়ে খেলি। যদিও মহান স্রষ্টা নিজেই এই মানুষকে সৃষ্টির সেরা জীব বলে সম্বোধন করেন। আমরা মানুষেরা কজন পেরেছি স্রষ্টার সেই উপহাদী ধরে রাখতে? আমরা মানুষেরা ভালোবাসতে যেমন ভুলে গেছি তেমনি সম্মান করতেও ভুলে গেছি! ভুলে গেছি sacrifice করতে, শুধু মন মগজ...