যৌনতার খুনসুটি :-২৩/০১/২০২৫ -: কয়েক হাজার কবিতা লেখা আছে আমার হাতে, বিনা পয়সায় আবৃত্তি করলে নিতে পারেন সাথে। (২) স্বার্থ ছাড়া এক কদমও হাটে না এখন কেউ, করবে না ভাই আবৃত্তি পয়সা ছাড়া ফাউ। ঠিক বলেছেন প্রিয় বন্ধু সেটাই তো আজ দেখছি, তবুও আমি সহৃদয়বান আবৃত্তি শিল্পী খুঁজছি। (২) এক কবিতায় হাজার টাকা আবৃত্তি করার ডিমান্ড, কবি ও কবিতা বিলুপ্তির পথে হাতে নাই বলে ফান্ড। মাইক্রো মিডিয়ার এই যুগে চলছে অপসংস্বকৃতি, আসল কবিরা অন্তরালে নকল কবি করে ফুর্তি। কবি নামের নটি এখন লেখে নিত্য চটি, যা কবিতার নামে শুধুই যৌনতার খুনসুটি, ---কুয়েত থেকে - - - ✍️ মোহাম্মদ মিজান