একটা কবিতার অপেক্ষায়
:-✍️ মোহাম্মদ মিজান
আমি একটি কবিতার অপেক্ষায় আছি
যে কবিতায় আমার মনের কথা গুলো
ফুটে উঠবে,
সেই কবিতা পড়ে আমি মন খুলে কাঁদবো,
দুষ্ট মিষ্টি কথা গুলো মনে করে কখনো কখনো
উচ্চস্বরে হাসবো।
আজকাল তেমন কোন কবিতাই দেখি না!
যে কবিতায় পরতে পরতে আছে দুঃখ কষ্ট
আর না বলা বেদনা।
এখন যা কবিতা রূপে বাজারে সুপার ডুপার হিট তা শুধুই যৌনতা,
আর নোংরা রাজনীতি ও চাটুকারিতা।
এমন একটি কবিতার জন্য আমি
রাত দিন সোস্যাল মিডিয়া ঘুরে বেড়াই,
বাংলা বাজার থেকে বইমেলা-
ফুটপাত থেকে হাঁটখোলা-
সর্বত্র খুঁজেছি কোথাও পাইনি
বিরহ বিলাসী মনের জন্য যোগ্য একটি কবিতা।
অবশেষে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই লিখব
আমার মনের কথা,দুঃখ কষ্ট হারানোর ব্যথা।
সব সব লিখবো হোক তা যতোই অগোছালো
কিংবা এলোমেলো, কবিতা না হোক মনের ভাবটা প্রকাশ হলেই হলো।
কারণ এটাই আমার ✍️ protest pen
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন