কবিতা :- ন্যায়ের দাবি ----:----- মিলেমিশে একাকার- স্বৈরাচার আর তাঁবেদার- তবুও দোষীরা শুধু রাজাকার- কোথাও নেই স্বাধিকার অধিকার - বৃথা গেল বুঝি রক্ত ঘাম বাপ দাদার! শুনো হে নব্য জমিদার- এই দেশটা শুধুই জনতার- সজাগ দেশপ্রেমিক পাহারাদার- সাবধান থেকো সব চোর বাটপার- তোমাদের রুখতে জুলাই হবে আবার। ঘরে ঘরে বাংলার- জন্মেছে হাজার হাজার- আবু সাঈদ হাদী আবরার- মুগ্ধ ইয়ামিন আসিফ আতিয়ার- অপেক্ষারত মুক্তির মিছিলে ফেরার। সংবিধান সংস্কার দাবীটা কিন্তু পরিষ্কার বন্ধ কর তালবাহানা দরবার পাশ করে জুলাই সনদ জনতার তা নাহলে পথ পাবে না যে পালাবার। ----:----- লেখক ✍️মোহাম্মদ মিজান কুয়েত থেকে ১৪ /০৪/২০২৬