কবিতা :-
ন্যায়ের দাবি
----:-----
মিলেমিশে একাকার-
স্বৈরাচার আর তাঁবেদার-
তবুও দোষীরা শুধু রাজাকার-
কোথাও নেই স্বাধিকার অধিকার -
বৃথা গেল বুঝি রক্ত ঘাম বাপ দাদার!
শুনো হে নব্য জমিদার-
এই দেশটা শুধুই জনতার-
সজাগ দেশপ্রেমিক পাহারাদার-
সাবধান থেকো সব চোর বাটপার-
তোমাদের রুখতে জুলাই হবে আবার।
ঘরে ঘরে বাংলার-
জন্মেছে হাজার হাজার-
আবু সাঈদ হাদী আবরার-
মুগ্ধ ইয়ামিন আসিফ আতিয়ার-
অপেক্ষারত মুক্তির মিছিলে ফেরার।
সংবিধান সংস্কার
দাবীটা কিন্তু পরিষ্কার
বন্ধ কর তালবাহানা দরবার
পাশ করে জুলাই সনদ জনতার
তা নাহলে পথ পাবে না যে পালাবার।
----:-----
লেখক ✍️মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
১৪ /০৪/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন