সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিভে যাওয়া আলো

  নিভে যাওয়া আলো 🧑‍⚖️লেখক✍️ মোহাম্মদ মিজান -- ২ ৬/ ০২/২০২৬ -- ​মানবতা তো কবেই মরে গেছে স্বার্থপর এখন বড্ড ক্ষমতাবান, ন্যায় ইনসাফ আইসিওতে আছে স্বাধীনতা ব্যস্ত রাখতে পতাকার মান। ​বিবেকটা আজ নিলামে উঠেছে দরে সততা লুকায় লোকলজ্জার ভয়ে, সহমর্মিতা ডুকরে ডুকরে মরে অন্ধ গলিতে মিথ্যে জয়ের লয়ে। ​ভাতের থালায় ভাগ বসিয়েছে যারা তারাই শেখায় ত্যাগের মহিমা নীতি, অধিকারহীন জনসাধারণ দিশেহারা শুনে যায় শুধু শোষকের রণগীতি। ​প্রতিবাদী মুখ শিকলে বন্দি আজ কলম ডরায় সত্য প্রকাশ করতে, লজ্জা হারিয়েছে বীরের বৈরাগী সাজে মনুষ্যত্ব গেছে আঁধারে বিলীন হতে। তপ্ত মরুরু বুকে বসে আমি শুধু নিভিয়ে বিবেক বাতি কেঁদে মরি হায়, কি হচ্ছে এসব প্রভু হে তোমার এই ধরণী-তলায়! ----:----- কুয়েত থেকে

​নির্বাচনে আমানত ও নৈতিকতার গুরুত্ব: ভোটারদের প্রতি একটি খোলা চিঠি ​

​নির্বাচনে আমানত ও নৈতিকতার গুরুত্ব: ভোটারদের প্রতি একটি খোলা চিঠি ​ভূমিকা গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি হলো তার 'ভোট'। এটি কেবল একটি সিল বা স্বাক্ষর নয়, বরং একটি পবিত্র আমানত। আগামী দিনে আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ কার হাতে তুলে দিচ্ছেন, তা ভাবার সময় এখনই। এই প্রেক্ষিতে কুয়েত প্রবাসী ভাই মোহাম্মদ মিজান দেশবাসীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বার্তা দিয়েছেন। ​প্রার্থীর যোগ্যতা ও শপথের গুরুত্ব ​আমরা প্রায়ই অভিযোগ করি যে নির্বাচনের পর জনপ্রতিনিধিরা বদলে যান। কিন্তু আমরা কি তাদের নির্বাচনের আগেই সঠিক মাপকাঠিতে যাচাই করেছি? মিজানের প্রস্তাবনা অনুযায়ী, আমাদের উচিত প্রার্থীদের নৈতিকতার সর্বোচ্চ জায়গায় প্রশ্ন করা। ​ধর্মীয় মূল্যবোধের যাচাই: কেউ ভোট চাইতে এলে তাকে জিজ্ঞেস করুন তার আধ্যাত্মিক শুদ্ধতা নিয়ে। যে ব্যক্তি নিজের স্রষ্টার কাছে দিনের শুরুতে হাজিরা দিতে পারেন না, তিনি জনগণের আমানত রক্ষায় কতটুকু নিষ্ঠাবান হবেন? ​অঙ্গীকারনামা: প্রার্থী যার পক্ষেই ভোট চাইতে আসুক না কেন, তাকে স্পষ্ট বলতে হবে যে তার নেতা বা তিনি নিজে দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি...

বাংলাদেশের সামরিক রদবদল

বাংলাদেশের সামরিক রদবদল: কৌশলগত ভারসাম্য নাকি কক্ষপথে প্রত্যাবর্তন? ​সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে যে রদবদলগুলো হয়েছে, তা আপাতদৃষ্টিতে প্রশাসনিক মনে হলেও এর গভীরে রয়েছে ভূ-রাজনৈতিক সমীকরণের সূক্ষ্ম সংকেত। বিশেষ করে প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) এবং গুরুত্বপূর্ণ ডিভিশনের জিওসি (GOC) নিয়োগের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে, তা ঢাকার আগামী দিনের প্রতিরক্ষা কূটনীতির দিকনির্দেশনা দিচ্ছে। ​১. ‘সিদ্ধান্ত গ্রহণ’ থেকে ‘ডিপ্লোম্যাটিক করিডর’: কামরুল ইসলামের স্থানান্তর ​লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলামকে পিএসও পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা একটি বড় বার্তা। সামরিক পরিভাষায় এবং প্রচলিত ধারায়, একজন সক্রিয় থ্রি-স্টার জেনারেলকে মাঠ পর্যায়ের কমান্ড বা নীতি-নির্ধারণী টেবিল থেকে সরিয়ে কূটনৈতিক মিশনে পাঠানোকে অনেক সময় 'সাইডলাইন' বা কৌশলগত দূরত্ব বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখা হয়। ​প্রেক্ষাপট: ধারণা করা হয়, তিনি প্রতিরক্ষা খাতে একক দেশনির্ভরতা কমিয়ে তুরস্ক বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক বাড়াতে ড. ইউনুস সরকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছিলেন গত দিন গুলোতে। নির্বাচন...

স্বেচ্ছাসেবী সংগঠনের খোলসে বন্দি রাজনীতি:

 স্বেচ্ছাসেবী সংগঠনের খোলসে বন্দি রাজনীতি: একটি স্বপ্নের অপমৃত্যু ​রাজনীতি আর সমাজসেবা এক জিনিস নয়। সমাজসেবা করা যায় নিভৃতে, কিন্তু রাজনীতি করতে হয় দাপটের সাথে, মাঠ দখল করে এবং জনগণের ম্যান্ডেটকে পাহারা দিয়ে। গত কয়েক মাস ধরে একদল তরুণ অনলাইন অ্যাক্টিভিস্ট নিজেদের জীবন বাজি রেখে যে হাইপ তৈরি করেছিল, যে জনসমর্থন জোয়ারে রূপ নিয়েছিল, ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হওয়া কেবল পরাজয় নয়, বরং সমর্থকদের সাথে এক প্রকার 'বিশ্বাসঘাতকতা'। ​মিডিয়া বিমুখতার চড়া মাসুল ​যুগটা তথ্যের। যে পক্ষ মিডিয়া এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা যুদ্ধের আগেই হেরে যায়। মনে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুদ্ধ কৌশল? তিনি যুদ্ধের ময়দানে চুলা বেশি আর টয়লেট কম বানাতে বলেছিলেন, কারণ টয়লেট কম হলে সৈনিকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আর চুলা বেশি হলে বহু জায়গা থেকে ধুঁয়া উঠবে। শত্রু পক্ষ মনে করবে এদের সৈন্য দল অনেক বড়, আর তাতেই তাদের মনে ভয় জাগবে। এই কৌশলে কাজও দিয়েছে সেই যুদ্ধে। বার বার জামায়াতে ইসলামীকে বারবার মিডিয়া হাউস তৈরির তাগিদ দেওয়া হলেও তারা নফল ইবাদত আর ত্রাণ ব...