কবি এখন দালাল লেখক ✍️ মোহাম্মদ মিজান ------:------ কবি এখন কবিতা ছেড়ে লেগেছে ইউনূসের পিছে! বলতো শুনি এই কবিরা গত ১৭ বছর কি দিছে? ছিল কি প্রতিবাদ লেখনীতে তার কোনো গল্প কবিতায়! উত্তরীয় গলায় মঞ্চে উঠে ছবি দিত পত্রিকার পাতায়। পদ পদবী - দল দালালি করতো সাহিত্যের নামে, চরিত্রহীন পদক কিনতো শ-ত হাজার টাকা দামে। স্বৈরাচারের দোসর কবি ব্যস্ত ছিলো পদলেহনে , মতলববাজ কবি লেখক উঠল না সত্যের বাহনে। ডিলেট করে সোস্যাল থেকে ছিল যত দালালির প্রমাণ, কবি এখন দল পাল্টিয়ে ধরেছে যে নতুন স্লোগান। আগে বলতো জয় বাংলা এখন বলছে জিন্দাবাদ, ডক্টর ইউনুসকে হটাতে দিচ্ছে নানান অপবাদ। আমরা ওদের চিনে রেখেছি মনে রেখেছি তাদের কর্ম, দেশদ্রোহী জাত বিদ্বেষী এরা মানে না নিয়ম নীতি ধর্ম। ----:---- কুয়েত থেকে ২৯/০৫ /২০২৫