কর্মচারী মালিক
✍️ মোহাম্মদ মিজান
:-২৮/০৫ /২০২৫ - :
বেতন পায় ত্রিশ হাজার
পঞ্চাশ লক্ষের দামী গাড়ি ,
ছেলে মেয়ে বিদেশে পড়ে
গগুলশান বনানীতে বাড়ি।
ফাইল ঠেকিয়ে করে কামাই
জামাই মন্ত্রী-এমপিদের,
আহ্ কতো অর্থ সম্পদ দেখ
সরকারি কর্মচারীদের!
দুর্নীতিবাজ ঘুসখোর দালাল
সব অফিস আদালতে,
আঙ্গুল থেকে কলা-গাছ হয়
অনেকেই এদের বদলতে।
এরাই এখন দেশের মালিক
মানে না কোনো আইন,
জনগণ যদি অধিকার চায়
করে যে উল্টো ফাইন ।
এদের হাতে জিম্মি জনগণ
কর্মচারী আজ মালিক,
বিপদ আছে এদের নামে
যদি লিখি কিছু অধিক।
-.......... -
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন