রাষ্ট্রের কঠোরতা
লেখকঃ ✍️ মোহাম্মদ মিজান
....১৪...০৫..২০২৫ .......
কোথায় যেন হারিয়ে গেলো
মানুষের মানবিকতা!
মানুষ হয়েও মানুষের মনে
দিচ্ছে হাজার ব্যথা!
খেটে খাওয়া দিনমজুর যারা
তারা কি মানুষ নয়!
তাদের তরে রাষ্ট্রীয় আইন যেন
একটু মানবিক হয়।
রাষ্ট্র যদি গরিব দুঃখির সাথে
করে কঠোর আচরণ,
কোথায় - কার কাছে যাবে
হবে যে তাদের মরণ।
ওহে রাষ্ট্রপতি শিথিল কর নীতি
অসহায় মানুষের তরে,
আইন মানাতে গিয়ে তারা যেন
দুঃখ কষ্টে না খেয়ে মরে।
অপরাধ করলে সাজা পাবে
এটাতো সবাই চায়,
শুধু খেয়াল রেখো নিরপরাধী
না থাকে জেল খানায়।
------:-----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন