তৃণমূলের এই দূর্দশা
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-----:-----
দিনের বেলায় জিয়ার সৈনিক
রাতের বেলায় গরু চোর,
দলের পদ-পদবীতেও আছে
এই সমস্ত গাঁজাখোর।
সেল্ফি তুলে নেতার সাথে
দেখায় জনে জনে,
গাও গ্রামের সাধারণ মানুষ
তাকেও নেতা মানে।
আসলে এরা সুবিধাভোগী
ক্ষমতা লোভী চরম,
আদপ লেহাজ মোটেও নাই
নাই লজ্জা শরম ।
এরাই সমাজের বিষফোঁড়া
দল ও জাতির কলঙ্ক,
তবুও কেনো এরা দলে আছে
বুঝলাম না এই অংক!
দলীয় হাইকমান্ড কি দেখে না
তৃণমূলের এই দূর্দশা,
দিনে দিনে বিএনপির উপর থেকে
উঠে যাচ্ছে ভরসা।
-----:----
কুয়েত থেকে
০৭ /১০ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন