উপলব্ধি :-
আমি তুমি আমরা কেউ
থাকি বা না থাকি,
শূন্যস্থান পূর্ণ হয়ে যায়
যথাসময়ে একাকী।
এই সত্যটা উপলব্ধি করতে পারলেই
জীবন হয় সার্থক,
আর এক-মাত্র তখনই মনে হবে
স্রষ্টার স্বরণ ছাড়া জীবনে যা করেছি সবই নিরর্থক।
এখানে সময়ের প্রয়োজনে
অষ্টম শ্রেণি পাশ সন্ত্রাসী ছেলেটাও
হতে পারে প্রধান অতিথি,
শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে না পারা লোকটাও করছে ইমামতি।
শিক্ষিতা আজ রক্ষিতা হয়েছে
বিবেকে দিয়েছে তালা,
হীরুরা ও আজ ভীরু হয়েছে
বীরেরা বলে পালা।
বেলা শেষে একলাই যেতে হবে
শেষ গন্তব্যে সবার ,
তবুও কেনো লোভে পড়ে করো
আমার আমার?
লোভনীয় পদ পদবী
বড়দের সাথে বেয়দপি
এযে নির্বোধের কালচার,
স্বার্থপরের হাতে পড়ে আজ
নিষপেশিত সত্য ন্যায় বিচার।
✍️ মোহাম্মদ মিজান
১৩/০১ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন