শহীদ ইয়ামিন
লেখক ✍️ মোহাম্মদ মিজান
:-১৪/০১ /২০২৫ -:
তোমরা কি ভাই ভুলেই গেছ
শহীদ ইয়ামিনের কথা!
যার মৃত্যুর দৃশ্য হৃদয় মাঝে
এখনো আছে গাঁথা।
তোমরা কি ভাই ভুলেই গেছ
ইয়ামিনের কথা!
রোজা রেখেই জুলাই বিপ্লবে
গিয়েছিল রাজপথে,
স্বদেশী হানাদার
স্বৈরাচারের তাঁবেদার
আহ্ কি নির্মম নিষ্ঠুর ব্যবহার
করেছিল তার সাথে।
কী নিরহৃয় ভাবে ট্যাংক থেকে
ফেলে যায় রাস্তার পাশে ,
চোখের সামনেই তাজা প্রাণ
পরিনত হয় লাশে,
তখনও দেহে প্রাণ ছিল
লোকেরা বলছিল
চলছে হাটভিট,
নিতে দিলো না হাসপাতালে
পুলিশ নামের নর্দমার কিট।
ওসমানী হলের ৬১৯ নাম্বার রুমটাতে
আর আসবে না কোনোদিন
আমার ভাই ইয়ামিন,
যে এই দেশটাকে দ্বিতীয় বার
করে দিয়ে গেছে স্বাধীন।
_-কুয়েত থেকে -_
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন