জনতাও দেখাবে ক্ষোভ
লেখক ✍️ মোহাম্মদ মিজান
:---:
কোথায় ছিল সুশীল গুলো!
কোথায় ছিল মুক্তবাক?
মানুষ হয়ে মানুষ মারতে
শেখ হাসিনা দিলো ডাক।
যেদিন মানুষ হয়ে মানুষ মারতে
শেখ হাসিনা দিলো ডাক!
সেদিন কোথায় ছিল সুশীল গুল
কোথায় ছিল মুক্তবাক!
লগি বৈঠা আর আগ্নেয়াস্ত্র
হেলমেট বাহিনীর হাতে ,
হাজার হাজার মানুষ হত্যা
করেছে দিনে রাতে।
গুম খুন বলো কী করেনি
স্বৈরাচার ঐ হাসিনা!
রাষ্ট্রীয় সব বাহিনী গুলো
ছিলো যে তার কেনা।
আবু সাঈদ মুগ্ধ ওসিফ
আরো যে কত শত,
জুলাই বিপ্লবে প্রাণ হারায়
ছাত্র জনতা অগণিত।
স্বৈরাচার মুক্ত করতে স্বদেশ
দিয়েছে বুকের রক্ত,
সেই রক্তের দাগ না শুকাতেই
কেন হলে স্বৈরাচারের ভক্ত!
হাসপাতাল গুলোতে এখনো
হাজার হাজার আহত,
কারো হাত পা চোখ নাই
সারাটা দেহে ক্ষত।
তাদের কথা ভাবতে পারলে না
ভুলে ক্ষমতার লোভ,
এমন যদি করতে থাকো তোমরা
জনতাও দেখাবে ক্ষোভ।
____-_____
কুয়েত থেকে
১২/০১/২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন