হামিদা বানুর কড়া আদেশ
—-মোহাম্মদ মিজান
হামিদা বানু এখন হরহামেশাই
আমায় করে টেলিফোন ,
আমার জন্য ভীষণ খারাপ
তাহার অবুঝ মন //
প্রথমে ই জিজ্ঞেস করে
আসবে কবে বাড়ি ?
তুমিই শুধু ফিরে আস
চাইনা সোনা শাড়ী //
আমায় দেখতে ভিডিও কলে
থাকে যে পেরেশান,
এখন শুধু শুনে শুনেছি
প্রেম বিরহের গান //
নাওয়া খাওয়া ঠিকনাই তার
ঘুমটাও নাকি আসেনা,
হাসির রানী হামিদা বানু
এখন তো আর হাসেনা//
মা বাবা তার বিয়ের জন্য
দিচ্ছে শুধু চাপ,
আর কতদিন থাকবে বল
চেয়ে হাজার মাপ //
কালকে রাতে টেলিফোনে
পেলাম কড়া আদেশ ,
সামনের শীতেই ছাড়তে হবে
আমার যে ভাই বিদেশ//
ভাই বন্ধুরা ভালো থেকো
হলোনা বিদেশ করা ,
গাড়ি বাড়ির চেয়ে ভাই
হামিদা আমার সেরা//
রচনা কাল : ২৫ / সেপ্টেম্বর ২০১৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন