------ইসলামী গান
------মোহাম্মদ মিজান
মিলাদ পড় ও মৌলভী সিরাত পড়লা না
মোর নবীজীর আদর্শে কেউ জীবন গড়লা না=2
ইচ্ছে মতো ফতোয়া দিয়ে খাইলা বিরানী,
ভুলে ও কেউ পড়নি কভু নবীর জীবনী ।=2
কোন সাহাবী করছে এমন প্রমাণ দিলা না =2
মিলাদ পড় ও মৌলভী সিরাত পড়লা না,
মোর নবীজীর আদর্শে কেউ জীবন গড়লা না। =2
আহালে হাদিস আশেকে রাসূল শুনি কত নাম,
রাসুলের মতো দেখিনা কেন তোমাদের কোনো কাম=2
দ্বীন কায়েমের আন্দোলনে তোমাদেরকে কেন দেখিনা=2ঐ
মিলাদ পড় ও মৌলভী সিরাত পড়লা না,
মোর নবীজীর আদর্শে কেউ জীবন গড়লা না=2
রবিউল আউয়াল এলে রং মেখে কর কত আনন্দ,
তোমাদের মাঝেই পাই খুঁজে আজ আবু লাহাবের গন্ধ ।
সেও তো সেদিন খুশি হয়ে দাশী করেছিলো আজাদ ,
নবুয়তী পাওয়ার পর সেই নবীকে দিয়েছে মিথ্যা অপবাদ।
প্রিয় নবীকে পাথর মারতে ও দ্বিধা করলো না =2
মিলাদ পড় ও মৌলভী সিরাত পড়লা না
মোর নবীজীর আদর্শে কেউ জীবন গড়লা না=2
রচনাকাল : ১৭ ডিসেম্বর ২০১৭ খ্রীস্টাব্দ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন