আগামীর প্রত্যাশা
-----মোহাম্মদ মিজান
--------------------
২০১৭ ইংরেজি সালের বিদায়ী
শেষ অস্থমৃত সূর্য ,
আগামীকালের সুর্যটা উঠবে নিয়ে
এক অপুরন্ত সুন্দর্য্য।
উঠবে নিয়ে নতুন বছর
সাথে স্নেহ মমতা ভালোবাসা ,
আমরা সবাই ভালো থাকবো
মনে দারুণ খুশির আশা ।
থাকবেনা কোনো ঘুষ দূর্নীতি
থাকবে না হানা হানী,
সুখে দুখে থাকবো পাশে
ভুলে সব কানাকানি ।
মানবতার জন্য লড়ব সবাই
লিখব মানবতার কথা,
যতটা পারি চেষ্টা করবো
মুছতে দুখির ব্যথা ।
আমার গল্প গান কবিতা হোক
মজলুমের মনের কথা,
জালিমের বিরুদ্ধে বুলেটের মত হোক
আমার এক একটি কবিতা ।
কেঁপে উঠুক সে রাজপ্রাসাদ
যেখানে ইনসাফ ভূলুণ্ঠিত,
আমি রচনা করবো আর একটি
( বিদ্রোহী কবিতা)
ঠিক কবি নজরুলের মত ।
আমি হবো বিদ্রোহী থেকে মহা বিদ্রোহী
সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে ,
প্রয়োজনে ঝাপিয়ে পড়বো আমি একা
তৃতীয় এক বিশ্ব যুদ্ধে ।
------(ইনশা আল্লাহ )-------
রচনাকাল : ৩১ডিসেম্বর ২০১৬ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন