প্রবাস মানে
--মোহাম্মদ মিজান
প্রবাস মানে বিশ্ব সুখে থাকা নয়
প্রবাস মানেই জীবন বাজি,
প্রবাস মানে পরের দেশে
পরাধীনতার নির্মম গ্লানি //
প্রাবাস মানে এক বুক কষ্ট
চোখের লোনা পানি,
প্রবাস মানে ভালোবাসা হীন
নিত্য করুণ কাহিনী //
প্রবাস মানে সোনার হরিণ
ধরতে যাওয়ার গল্প,
প্রবাস মানে অধিক আশার
পাওয়া কিছু অল্প //
প্রবাস মানে আপন জনের
বিলাসীতার পুঁজি ,
প্রবাস মানে প্রিয় জনের হাসিতে
নিজের সুখ টা খুঁজি //
প্রবাস মানে শেষ ফল শূন্য
প্রবাস মানে সবকিছু পরের জন্য,
প্রবাস মানে সব শেষে
হয়ে থাকা অতি নগন্য //
Md Mizan "
রচনা কাল : ২৯ / ০৩ / ২০১৭ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন