-সমসাময়িক -গান -
লেখক : মোহাম্মদ মিজান -
এই দেশটা এখন নাট্যশালা,
নাটক চলে সারা বেলা।
কেউ মরে-আর -কেউ মারে ,
মিলেমিশে যুক্তি করে ।।
কি দারুণ এক লীলাখেলা ---
আহা কি দারুণ এক লীলাখেলা।।
দলের লোকে মারে যখন ,
হাসি মুখে করে বরন, ।।
মাছুম বলে পার করে দেন,
আবার ভাঙ্গে অনশন।।
খবরেও পাইনা খবর -
বলেনা কেউ মশাল জ্বালা।।ঐ
এই দেশটা এখন নাট্যশালা,
নাটক চলে সারা বেলা।
কেউ মরে-আর-কেউ মারে ,
মিলেমিশে যুক্তি করে ।
কি দারুণ এক লীলাখেলা ।
আহা কি দারুণ এক লীলাখেলা।।
জনগণকে দিয়ে ধোঁকা -
ইস্যু দিয়ে কিছু ঢাকা
এযে নতুন কিছু নয় ।।
জঙ্গি বানিয়ে কত নাটক-
দেখায় হামগো হাসু ঘটক
মিডিয়ায়ও প্রচার করা হয়।।
কাল থেকে ঐ শাহাবাগে,
বসবে আবার যৌন মেলা।।ঐ
এই দেশটা এখন নাট্যশালা,
নাটক চলে সারা বেলা।
কেউ মরে-আর-কেউ মারে ,
মিলেমিশে যুক্তি করে ।
কি দারুণ এক লীলাখেলা ----
আহা কি দারুণ এক লীলাখেলা।।
দালালে আজ মুচকি হাসে-
এই দেশের এমন সর্বনাশে
কারোই বুঝি নজর পড়লোনা।।
কত চলে নষ্টামি কাজ-
দেখেও কেউ দেখেনা আজ
কোথায় রাখি এমন বেদনা ।।
সাধারণে আদর করে -----
বলে নির্বাচনে দেখাইব খেলা ।।
এই দেশটা এখন নাট্যশালা,
নাটক চলে সারা বেলা।
কেউ মরে-আর-কেউ মারে ,
মিলেমিশে যুক্তি করে ।
কি দারুণ এক লীলাখেলা ----
আহা কি দারুণ এক লীলাখেলা । ।
রচনাকাল : ০৩ মার্চ ২০১৮ ইং
( লেখক কতৃক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন