আগামীর স্বপ্ন
---মোহাম্মদ মিজান -
তোমাদের হাত ধরে এগিয়ে যাবে
এই দেশ একদিন,
তোমরাই গড়বে সুন্দর এক আগামী
সুখ স্বপ্ন রঙিন ।
তোমাদের কেউ হবে আদর্শ ডাক্তার
কিংবা কেউ ইন্জিনিয়ার,
কেউ হবে সত্য দ্বীনের মুজাহিদ
উড়াবে পতাকা কালিমার ।
আবার কেউ হবে আলেম ওলামা
মসজিদের ইমাম মোয়াজ্জিন,
ইসলামী সমাজ গড়ার কারিগর হয়ে
দ্বীনের সেবা করবেই প্রতিদিন ।
সুখ শান্তিতে ন্যায় ইনসাফ দিয়ে
গড়বে সোনার বাংলাদেশ,
সেদিন সোনার দেশে সোনা'ই ফলবে
থাকবেনা কোনো কষ্ট ক্লেশ।
এমন আগামীর স্বপ্ন দেখি আমি
আশায় বাঁধিয়াছি বুক ,
বিশ্ব দরবারে উজ্জ্বল করবে তোমরাই
একদিন এই বাংলার মুখ।
রচনাকাল : ১৩ মার্চ ২০১৮ ইং
( লেখক কতৃক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন