----লাশের মিছিল ---
----মোহাম্মদ মিজান -
লাশের মিছিল রক্ত পিছীল
পীচঢালা এই পথ,
তবু ওরা চলছে ছুটে বুকে নিয়ে
ঈমানী দ্বীপ্ত শপথ ।।
দাফন কাপন কোথায় হবে ?
কারোই জানা নাই,
বীরের বেশে চলছে হেসে
বাঁধার প্রাচীর মাড়াই । ।
তিমির রাতের তিতুমীর ওরা
বীর মুজাহিদ জানবাজ,
ওরা ছুটে চলে দেশ থেকে দেশান্তরে
কায়েম করতে কোরআনের রাজ।।
ওদের কেউ এ যুগের খালেদ ,
ওমর , আলী , হামজা,
অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে
রোজ লড়ে যায় পাঞ্জা।।
মহান রবের সন্তুষ্টির লক্ষে
বিলিয়ে দেয় তাজা প্রাণ,
শহীদ কাফেলার বীর সেনারা
পেয়েছে জান্নাতের সু'ঘ্রাণ।।
নেতা মানে প্রিয় নবী মোহাম্মদ(সাঃ)কে
কোরআন তাদের সংবিধান,
আদর্শ এই কর্মী বাহিনী
গায় কোরআনের গান।।
রচনাকাল : ২০ মার্চ ২০১৮ ইং
( লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন