গান =
বন পোড়ালে ছাই পাওয়া যায়
---মোহাম্মদ মিজান
বন পোড়ালে ছাই পাওয়া যায়---
মন পোড়ালে রয় কি?
আপন মানুষ কষ্ট দিলে----২
কোমল প্রাণে সয় কী? -২
ভুলে থাকা যায়না কভু ---
প্রথম প্রেমের স্মৃতি,
অকারণে হয় যদি হায়---
সেই সে প্রেমের ইতি -২
চোখের পাতায় সদায় দেখায় -২
অশ্রু নামের নদী -২
বন পোড়ালে ছাই পাওয়া যায়---
মন পোড়ালে রয় কি?
আপন মানুষ কষ্ট দিলে----২
কোমল প্রাণে সয় কী? -২
সুতার বস্ত্রে পড়লে কালি --
উঠে গো সাবানে,
কলঙ্কের দাগ যায়না কভু --
যদি পড়ে গো জীবনে -২
যার পড়েছে সে বুঝেছে --২
এ কেমন দূর্গতি -২
বন পোড়ালে ছাই পাওয়া যায়---
মন পোড়ালে রয় কি?
আপন মানুষ কষ্ট দিলে----২
কোমল প্রাণে সয় কী? -২
মন ভাঙ্গার আর মসজিদ ভাঙ্গা --
যদি সমান কথা হয়?
আমার মনটা ভাঙ্গল যে জন--
সে কেনো দোষী নয়?
কোন আদালত করবে বিচার?-২
আমি বিচার চাই যদি-২
বন পোড়ালে ছাই পাওয়া যায়---
মন পোড়ালে রয় কি?
আপন মানুষ কষ্ট দিলে----২
কোমল প্রাণে সয় কী? -২
রচনাকাল : ২১ মার্চ ২০১৮ ইং
( লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন