ফরজ গেল ঘুমের ঘোরে
জোহর গেল হেলায়,
আসর, মাগরিব নষ্ট হলো
মজে নানান খেলায়।
এশার সময় নেশায় গেল
মদ নারী আর তাসে,
নিজেই নিজের নষ্ট করলাম
দেখি হিসাব কষে ।
রবের দেয়া এই হায়াতটাকে
লাগাইনি ভালো কাজে,
বিচার দিবসে কি নিয়ে হায়
দাঁড়াবো সবার মাঝে?
দিন দুনিয়ার পীছে পড়ে
জীবন হলো শেষ,
হারাম হালাল চিনলাম নাতো
কামাই করলাম বেশ।
বেলা শেষে ভাবি বসে
সূর্য্য গেল পাঠে,
হয়না আমার ফসল বুনা
জীবন নামের মাঠে।
আমল নামার পাতায় পাতায়
মন্দ'ই সব লিখা,
কোরআনটা ও হয়নি আমার
ভালো করে শিখা।
তওবা করে আজকে থেকে
ফিরলাম সঠিক পথে,
যে কটা দিন পাইগো হায়াত
চলব রবের হুকুম মতে।
রচনাকাল : ২৭ এপ্রিল ২০১৮ ইং
( লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন