পুতুল খেলার সাথী আমার
মন নিয়ে আজ খেলে,
সত্য কথা গোপন করে সে
কত হাজার কথার ছলে ।
ভাঙ্গত না যে কাঁচের ছুড়ি
সে ভাঙ্গে এখন মন,
ভাবনা গুলো তাকে নিয়ে
এখন আমার সারাক্ষণ ।
বদলে গেছে সাথী আমার
বদলেছে তার মন,
পাপের পথে পা বাড়িয়ে
নষ্ট করল জীবন ।
সৃষ্টিকর্তার ভয় নেই মনে
লালসা করেছে ভর,
মরণ পরে দোজখ ঘরে
থাকবে জীবন ভর।
শুনল না সে আমার কথা
পড়ল না কোরআন,
নামাজ রোজা ছেড়ে এখন
দেখি হয়েছে শয়তান।
আল্লাহ তুমি দয়া করে-তাকে
আনো সঠিক পথে,
হেদায়াত টা হাদিয়া স্বরুপ
দাও গো আপন হাতে।
রচনাকাল :১১/ ০৮ / ২০১৮ ইং
( লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন