" রচনাকাল :
২৮ / ০৮ / ২০১৮ ইং
কবিতা লিখাই কাল হয়েছে হায়
চোখ হয়েছে লাল,
মলিন হয়েছে মোর সোনামুখীর
টুকটুকে ঐ গাল।
কয়না কথা সে হেসে হেসে
মুখ লুকিয়ে কাঁদে,
বোবা চোখ তার প্রশ্ন করে
পড়েছে কোন ফাঁদে ?
কি দরকার ছিল কবিতা লিখার!
সত্য কথা দিয়ে ,
ভালোই তো ছিলাম এতোটা বছর
মুখবুঝে সব সয়ে ।
এই স্বাধীন দেশে পরাধীন হয়ে
কাটিয়ে যেত জীবন,
অচেনা শত্রু তাড়িয়ে বেড়ায়
দিতে অকাল মরণ ।
অদৃশ্য শিকলে বাঁধা পড়ে গেছি
থমকে গেছে কলম,
ক্ষতবিক্ষত হৃদয় আমার আজ
কোথায় লাগাবে মলম?
ক্রন্দনরত ছন্দরা ফিরিয়া যায়
না পেয়ে কলমের আঁচড়,
বলে বিদ্রোহী ভয় পেয়েছ বুঝি!
দেখে দুষ্ট কানা বাদুড় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন