--ভুলে ভরা ১০ই মহাররম-------
----মোহাম্মদ মিজান
দুনিয়া সৃষ্টি এই ১০ই মহাররম ,
লোক মুখে শুনি,
সৃষ্টি হলেন আবার আদি পিতা
আদম হাওয়া জননী //
নিষিদ্ধ ফল খেয়ে আদম (আঃ )
এলেন এই দুনিয়াতে ,
১০ই মহাররমই তিনি ক্ষমা পেলেন
বহু আলেমের মতে //
সর্ব প্রথম আকাশ থেকে
নামে রহমতের বৃষ্টি ,
১০ ই মহাররমই নূহ্ নবীর প্লাবন
হয়েছিল নাকি সৃষ্টি /?
১০ ই মহাররম ক্ষমতা পেলেন
প্রিয় নবী সোলায়মান,
আবার দুরারোগ্য ব্যাধি থেকে
আইয়ুব নবী মুক্তিপান//
জাতির পিতা ইব্রাহীম নবীকে
নুমরুদ ফেলে আগুনে ,
এই কথাটির সত্যতা যাচাই
করেছে বল ক'জনে /?
ঈসা নবী স্ব-শরীরেই গেলেন
মহান রবের দরবারে ,
ঈমাম হোসেন শহীদ হয়েছিলেন
ঐ কারবালার প্রান্তরে //
আবার কেয়ামত ও হবে জানি
মহাররমের দশ তারিখ ?
আল্লাহই ভালো জানেন এসব
কতখানি ভাই ঠিক//
এমন ৩১৩টি ঘটনা ঘটে নাকি
এই ১০ই মহাররম ---??
যার অধিকাংশ কুরআন হাদিসে
প্রমাণ মিলে কম//
আল্লাহর সাথে তূর পাহাড়ে
কথা বলেন মুছা (আঃ ) ,
এসব কথার সত্য দলিল আজো
খুঁজে নাহি পেলাম /
নীল নদে ডুবে ফেরাউন
এই ১০ই মহাররম,
এই ঘটনাই শুধু সত্য বলে-
বলেন ইমামে আজম//
তাইতো বিশ্ব মুসলিম এদিনে
রোযা রাখেন জানি,
আল্লাহ্র মাস এই মহাররম মাস
আমরা সবাই মানি //
আশুরা মানে শুধু কারবালা নয়
শোকের মাতম তাজিয়া?
আশুরা মানে ভালো খাবার নয়
কোরমা পোলাও রাঁধিয়া//
আশুরা খুঁজো আশুরা বুঝো
কোরআন হাদীস মতে,
সঠিক এবাদত করলে মুসলিম
রবে'যে জান্নাতের পথে//
রচনাকাল : ২২ সেপ্টেম্বর ২০১৮ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন