খুল বিবেকের দোর
----মোহাম্মদ মিজান "
বাপের কোটায় ছেলে খাচ্ছে
ছেলের কোটায় নাতি,
নাতির কোটায় পুতি খেতে
ধরছে গলা ঝাতি ।
এগার জনতার ঢল নেমেছে
শাহাবাগের রাস্তায়,
৩০ % কোটার দাবি করছে
চাকরি পেতে সস্তায়।
রাখতে হবে কোটা বহাল
দাবি তাদের একটাই ,
মুক্তিযোদ্ধার সন্তান ওরা
মেধার দরকার নাই ।
কার ইশারায় এগার জনে
রাস্তা করল বন্ধ ?
আমার নাকে লাগছে কিন্তু
অন্য কিছুর গন্ধ ।
সময় থাকতে চিনতে হবে
কে সাধু কে চোর?
জেগে উঠো বীর বাঙ্গালী
খুল বিবেকের দোর।
রচনাকাল : ০৪ / ১০ / ২০১৮ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন