পাথর চাপা বুকে -
লেখক : মোহাম্মদ মিজান "
চাচার কাধে ছড়ে খোকা
দেখছে বুঝি চাঁদ?
তাই দেখে পাড়া পড়শীর
ভাঙ্গল চোখের বাঁধ।
অঝোর ধারায় অশ্রু ঝরে
দেখে স্বৈরশাসন ,
বিনাদোষে বন্দী হয় রোজ
কত আপন সজন?
কোথায় গেল শেখ মুজিব?
কোথায় গেল ভাষণ?
দেখত এসে স্বাধীন দেশে
চলছে কেমন শাসন ।
দূর্শ্বাসনের ভয়াল থাবায়
রুদ্ধশ্বাসে বাঁচা,
স্বাধীন বাংলা এখন যেন
বন্দি কোন খাঁচা।
যায় না বলা সত্য কথা
অদৃশ্য তালা মুখে,
বাকস্বাধীনতা ও হারিয়েছি
পাথর চাপা বুকে।
রচনাকাল : ১১/ ১২/ ২০১৮ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন