গান--সত্যের কলম -
লেখক : মোহাম্মদ মিজান"
অপরাধীরা আজ কলমের ভয়ে কাঁপছে থরো থরো,
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো।। *
আনবিক বোমা বল? কিংবা বল পারমাণবিক ?
এর চেয়েও তোমার কলম শক্তিশালী অধিক ।।
তুমিই পারো কলম দিয়ে জাগাতে -২
জাতির বিবেক হাজারো - 👇
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো-
অপরাধীরা আজ কলমের ভয়ে কাঁপছে থরো থরো,
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো। *
শুনতে কি পাওনা বন্ধু মজলুমের আত্মচিৎকার?
স্বাধীন দেশে সভ্য সমাজে দেখ বিলুপ্ত অধিকার ?-২
চারদিকে হানাহানি স্বার্থের কানাকানি -২
গনধর্ষিতা জয়া জননী আবারো-👇
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো-
অপরাধীরা আজ কলমের ভয়ে কাঁপছে থরো থরো,
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো। *
যে দেশে সত্য বলায় গুম হয়ে যায় কত মায়ের ছেলে,
নিরপরাধ কত আলেম ওলামা বন্দী আছে যে জেলে।।
আবার ডোবা নালা ঝিলের জলে -২
লাশ মিলে কারো কারো -👇
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো-
অপরাধীরা আজ কলমের ভয়ে কাঁপছে থরো থরো,
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো। *
রিজার্ভ চোরকে ধরিয়ে দিতে কলমে দাও শান,
কে লুটে খেয়েছে কয়লা সোনা দাও তার প্রমাণ।।
ঘুষ দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে -২
কলমের আঘাত চাই আরো-👇
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো-
অপরাধীরা আজ কলমের ভয়ে কাঁপছে থরো থরো,
কোথায় আমার কলম সাথীরা? সত্যের কলম ধরো। *
রচনাকাল : ১৭ / ০১ / ২০১৯ ইং - কুয়েত থেকে -
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন