-------কলঙ্কিত সাহিত্য জগত---
" মোহাম্মদ মিজান"
সাহিত্য পাড়ায় আজ রাজনীতি ঢুকেছে
চোর ঢুকেছে কবিতায়,
মিজান বলে দেখ ডাকাত পড়েছে যে
বাংলা সংস্কৃতি পাড়ায় ।
খুনিদের ভয়ে আজ পালিয়ে বেড়ায়
যত সত্যবাদী ছন্দ ,
তাল লয় আর সুরের দেশেও দেখি
নকলের শুধু গন্ধ ।
কবির মনে কেন হিংসার অনল জ্বলে
বারুদে ভরেছে ঐ বক্ষ,
কেন ঝর্ণা নদী ফুল পাখি ছেড়ে কবি
ক্ষমতার মসনদে লক্ষ্য ।
গল্পকারেরাও আজ কল্প কথায় দেখি
করে যে রাজনীতি,
মজলুমের পক্ষে উঠেনা কলম তাদের
স্বার্থের সাথে প্রীতি ।
সোস্যাল মিডিয়াতে সাহিত্য গ্রুপ খুলে
করছে দারুণ ব্যবসা ,
সম্মাননা আর সম্মেলন দেখতে দেখতে
দেখছি চোখে ঝাপসা ।
কবিদের টাকায় কবিরাই সম্মানিত হয়
কাগজে চাপায় ছবি,
আসল কবিরা যে অবহেলিত অসহায়
যেন মেঘে ডাকা রবী।
সুস্থ সংস্কৃতি আর সাহিত্য চর্চা করার
পরিবেশ আর নাই,
চটি লেখকদের দখলেই যেন আমার
প্রিয় বাংলা ভাষাটাই।
রচনাকাল : ২১/ ০১ / ২০১৯ ইং
( মাহবুললা অঞ্চল - কুয়েত থেকে )
(লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন