যুগের যুদ্ধ
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-_২৭ _০৫ _২০২৪ __-
লিখতে মানা সত্য কথা
বলতে মানা হক!
মুখে নিয়েও বলা যাবে না
তেঁতুল ফলটি টক!
চোখ থাকলেও দেখা যাবে না
শোনা যাবে না কানে,
দেশপ্রেমটা বুকে থাকলেই যে
মারা যাবে প্রাণে।
দোষ না করাটাও যে দোষের
আজ বুঝেছি ভাই,
তাইতো আমি এবার একটা
দোষ করতে চাই।
কি দোষ করব কি দোষ করব
চিন্তা করছি রোজ,
যুগের যুদ্ধে পরাজিত সৈনিক
পাইনি দোষের খোঁজ।
শেষ জামানার এই উল্টো নীতি
মেনেই চলতে হবে,
যুগের সাথে তাল মিলাতে পারলে
তবেই বেঁচে রবে।
-:-:-:-:-:-
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন