শুধু অনুতপ্ত হও
✍️ মোহাম্মদ মিজান
::::::----:::::
তোমরা যারা আমাদের বাড়িতে
পাঠিয়েছিলে কাফনের কাপড়,
আমরা আজ তোমাদের বাড়িতে
পাঠাবো মিষ্টি লাড্ডু পাপড়।
তোমরা যারা এতদিন করতে দাওনি
কোথাও কোন তাফসির মাহফিল,
এখন থেকে অনুমতি ছাড়াই হবে
চলবে না কোনো নেতার আপিল।
খুলে দেয়া হবে সত্যের চ্যানেল
মুক্ত হবে প্রতিবাদী কলম,
আমরা যে এক আল্লাহ্র সৈনিক
করতে পারি আঘাত হজম।
আমাদের ক্ষমার দুয়ার সবসময়
তোমাদের জন্য খোলা আছে,
শুধু অনুতপ্ত হও জালিমের দোসর
যেন দুনিয়া আখেরাতে বাঁচে।
জমা দাও আছে যত অস্ত্র বারুদ
তোমাদের সবার কাছে ,
শুধু অনুতপ্ত হও জালিমের দোসর
যেন দুনিয়া আখেরাতে বাঁচে।
:--:---:--
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন