রুখে দাও আগ্রাসন
✍️ মোহাম্মদ মিজান
::::::-👇--:::::
বন্ধ গেইট গুলো অন্ধকারেই
খুলেছে দাদা-বাবু,
ছুবিয়ে ছাড়তে ডুবিয়ে মারতে
বলেছে বুঝি বুবু।
বাঁধের মুখে বাঁধ দাও এবার
রুখে দাও আগ্রাসন,
রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতা
মানব না কার শোষণ।
সব নদীর পানির ন্যায্য হিস্যা
দিতেই হবে যে এবার ,
অধিকারের জন্য লড়াই হবে
চলবেনা দাদা গিরি আর।
বিশ্ব আদালতে মামলা করে
বুঝিয়ে দাও দাদাদের,
স্বাধীন সোনার বাংলাদেশটা
কলোনি নয় তাদের।
কাঁটাতারের বেড়া আমরাও দেব
সীমান্ত সরাখতে নিরাপদ,
বন্ধু নামের এই নিকৃষ্ট শত্রুটাকে
ভাবছি আমরা আপদ।
বয়কট করুন তাদের সকল পণ্য
যাবেন না চিকিৎসা নিতে,
দল মত নির্বিশেষে আহ্বান করি
সবাইকে ঐক্যবদ্ধ হতে।
___----____
কুয়েত থেকে
২২/০৮/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন