অবাঞ্ছিত মুক্তিযুদ্ধ
লেখক :মোহাম্মদ মিজান
:::::::::-::::::::
এমন দৃশ্য দেখার জন্য
দেশ করিনি স্বাধীন!
আমার ছেলের রক্তেই
রাজপথ হবে রঙিন!
ধর্ষিতা হয়ে ফিরবে ঘরে
আমার মা বোনেরা!
খুন হবে সাধারণ মানুষ
রাষ্ট্রীয় বাহিনী ধারা!
এমন দেশের স্বপ্নই কি
দেখে ছিলাম সেদিন!২
আমার ছেলের রক্তেই
রাজপথ হবে রঙিন!-
এমন দৃশ্য দেখার জন্য
দেশ করিনি স্বাধীন!
আমার ছেলের রক্তেই
রাজপথ হবে রঙিন!
মুক্তিযোদ্ধারা কোটার জন্য
করেনি সেদিন যুদ্ধ ,
তবুও কেনো কোটা ইস্যুতে
শিশু হল গুলিবিদ্ধ?
বিনাদোষে আটক করবে
রাত দুপুরে পুলিশ,
থানায় গিয়ে খোঁজ নিলে
পাওয়া যায় না হদিস।
তিরিশ লক্ষ শহীদ হয়নি
থাকতে পরের অধিন, ২
কেন মেধাবীদের রক্তেই
রাজপথ হবে রঙিন?
এমন দৃশ্য দেখার জন্য
দেশ করিনি স্বাধীন!
আমার ছেলের রক্তেই
রাজপথ হবে রঙিন!
-----:-----
কুয়েত থেকে
৩১/০৭/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন