রুখে দাও ষড়যন্ত্র
লেখক ✍️ মোহাম্মদ মিজান
==============
১৫ বছরের পুরনো কানা
দেখে এখন চোখে,
নতুন করে কথা ফুটেছে
বোবা ছেলের মুখে।
অচল কলম ও স্বচল হলো
তিলকে লিখছে তাল,
আঙ্গুরের দামে আলু কিনে
বেগুনে পায় জ্বাল।
সুযোগ পেয়ে গুজব ও দেখি
উঠেছে হাট বাজারে,
আলাল নামে দালালের দেখা
মিলছে হাজারে হাজারে।
স্বৈরাচারের দোসরেরা এখন
গাইছে মানবতার গান,
খুনির জন্য লাগছে যে মায়া
বাড়ছে ভীষণ টান।
বিপ্লবীদের রক্তে ভেজা মাঠে
শকুনের দলের নিত্য,
পরাধীনতার শিকল হাতে দেখ
দাড়িয়ে আছে দৈত্য।
এখনই সাবধান না হলে জাতি
বিপন্ন হবে যে বিপ্লব,
বীরেরা আবারো শির উঁচু করে
রুখে দাও ষড়যন্ত্র সব।
=============
কুয়েত থেকে
২৪ /০৯/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন